• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতী তাড়াতে গিয়ে প্রাণ গেল কৃষকের

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতী তাড়াতে গিয়ে করিম (২৫) নামে এক কৃষক হাতীর পায়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত করিম উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় খবির মিয়া নামে আর এক কৃষক গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে (১৩ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত আাড়াইটার দিকে সোনাঝুড়ি পাহাড়ের কোলার ধান ক্ষেতে।
জানা গেছে, ভারতের গহীন অরণ্য থেকে নেমে আসা বন্যহাতীর দল কৃষকের কষ্টে রোপণকৃত বোরো ধান খাওয়ার জন্য লোকালয়ের ধান ক্ষেতে নেমে পড়ে। এসময় ওই এলাকার কৃষকরা দল বেঁধে মশাল জ্বালিয়ে জীবন বাজি রেখে হাতী তাড়াতে যায়। এসময় একটি হাতী ক্ষিপ্ত হয়ে করিমকে পায়ের নিচে ফেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই করিম নিহত হয়। এ ঘটনায় খবির নামে আর এক কৃষক গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এব্যাপারে শ্রীবরদী থানার পুলিশ উপ-পরিদর্শক সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category