• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে বিএনপি মনোনীত প্রার্থী’র উঠান বৈঠক

দিনকাল বিডি ২৪ / ২৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ভেলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষিডাংড়ি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ ( শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দিপা।
এসময় উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক নারীকে সচেতন ও সংগঠিত হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category