• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের সীমান্তে ভারতীয় জিরা সহ কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্ত থেকে ৭লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হাঙ্ক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (১২মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার জামতলী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত কারবারি ঢাকার কামরাঙ্গীচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭লাখ ১৪ হাজার টাকা মুল্যের ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হাঙ্ক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করা হয়।

দুপুরে বিজিবি বাদী হয়ে
ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category