• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে অবৈধবালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় আহত ২

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধ
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় বালু লুটপাটকারিদের হামলায় ২ জন আহত হয়েছে।
রবিবার ( ১ডিসেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশ তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গান্দিগাঁও গ্রামের শামসুল হকের ছেলে মোন্নাফ আলী (৫০) ও মোন্নাফ আলীর ছেলে নুর জালাল (২৪)।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একই গ্রামের কামরুল, ধলা, কমল,আইদুল, আব্দুল, হানিফ, আয়না বেগম, দোলনা, ইমান আলীসহ আরো অনেকেই কালঘোষা নদীর গান্দিগাঁও দরবেশ তলা এলাকা থেকে অবৈধভাবে বালু লুটপাট চালিয়ে আসছে।

এতে আশপাশের এলাকার ঘরবাড়ি হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি ফসলি জমি নদী ভাঙ্গনের কবলে পড়ে। রবিবার সকাল ৯ টায় মোন্নাফ আলী এ ঘটনার প্রতিবাদ করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তার উপর হামলা করে।

এসময় মোন্নাফ আলীর ছেলে নুর জালাল হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে অবৈধ বালু লুটপাটকারিরা তাকেও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে আবার সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

এব্যাপারে নুর জালাল বাদি হয়ে ৭ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন অভিযোগ পাওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category