• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শেরপুর প্রতিনিধি

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে সহকারী কমিশনার ( ভূমি ) মিজ পায়রা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শিক্ষক শিপার আহমেদ, এনজিও ( কারিতাশ) প্রতিনিধি তিলোত্তমা প্রমূখ। পরে শ্রীবরদী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিষদ চত্ত্বরে অগ্নি নির্বাপকের মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা – কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category