• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা,শহীদ পরিবার এবং আহতদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মার্চ) দুপুরে পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জেলা আমির হাফিজুর রহমান, জামায়াতের কর্মপরিষদের সদস্য ডাঃ আনোয়ার হোসেন।

ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সবুজ এর মাতা সবুজা বেগম,

মাহবুব এর মাতা মাহফুজা খাতুন, বকুল এর স্ত্রী নিলুফা আক্তার, সৌরভের বড় ভাই শুভন মিয়া, জীবন্ত শহীদ তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী জেলা সমন্বয়ক নাহিদ আহম্মেদ নিলয়, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।

মতবিনিময় ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category