• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে এক মাদকাসক্ত নিজের পুরুষাঙ্গ কর্তন করেছে

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে মিসকিন(৩৫) নামে এক মাদকাসক্ত নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে নিজেই। মিসকিন ওই গ্রামের টগর আলীর ছেলে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মিসকিনের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১ছেলে ১মেয়ের জনক মিসকিন দীর্ঘদিন থেকে গাঁজা সেবন করে অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে জীবন যাপন করে আসছে। অপরদিকে তার সংসারে আর্থিক অবস্থাও স্বচ্ছল নয়। বিভিন্ন কারণে মিসকিনের বিবাহের পর তার স্ত্রীর সাথে ২/৩ বার বিবাহ বিচ্ছেদ ঘটলেও পূণরায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী তার সংসারে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত কারণে নেশাগ্রস্ত মিসকিন বাড়ীর পাশে জঙ্গলে গিয়ে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে নিজেই। পরে সন্ধ্যার আগ মুহুর্তে মিসকিন তার বাড়ীতে গেলে পরিবারের লোকজন তার পরিহিত লুঙ্গির ভিতর থেকে রক্ত ঝরতে দেখে। প্রথমে পরিবারের লোকজন মনে করে কোন আঘাতের কারণে রক্ত ঝরছে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মিসকিনকে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মিসকিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে মিসকিন আশংকাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও নিজ পুরুষাঙ্গ কর্তনের সুনির্দ্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার এসআই মো. আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি ওসি মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। মিসকিনের নিজ বাড়ি ও তার শ্বশুর বাড়িতে খোঁজ নিয়েছি। মাদকাসক্ত মিসকিন নিজ পুরুষাঙ্গ নিজেই কেটেছে বলে প্রমাণও পাওয়া গেছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category