• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে এসএসসি পরীক্ষার্থী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানের (১৬) হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ব্যাঙতলী চৌরাস্তা মোড়ে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দর আয়োজনে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিপ্লবের নানী চমক ফুল, বিদ্যালয়ের পরিচালক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ মজিবর রহমান, রাসেল, সহপাঠী তানিয়া, লায়লা প্রমুখ। বক্তারা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এঘটনায় ৩ জনকে আটক করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানববন্ধনে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষক-শিক্ষার্থী, পরিবারের সদস্য, এলাকাবাসী সহ সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারী ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং এর হামলায় বিপ্লব হাসান ছুরিকাহত হয়ে মৃত্যু বরণ করেন। এঘটনায় বিপ্লবের পিতা মো. কাবিল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ কওে ২০-২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ৩ জনকে আটক করে শেরপুর কোর্টে পেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category