• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে স্বপ্নসারথীরা পেলেন সনদপত্র, ফুল ও মগ

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।
এবারের জাতীয় কন্যাশিশু দিবসের এ প্রাতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।

২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরকারি আদেশে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই থেকে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করা হয়।

এ ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নকলা উপজেলায় দিবসটি উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি ও নকলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

র‍্যালী শেষে উপজেলা হলরুমে সভায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানে স্বপ্নসারথিদের সনদ, মগ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় কিশোরী সদস্য ও স্বপ্নসারথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাশিতা আক্তার, শশী, নাসরিন ও লিজা আক্তার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, ব্র্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, কমিউনিটি অর্গানাইজার মারিয়া নুর, নকলা জামায়তে ইসলামীর আমীর গোলাম সারোয়ার।

সভায় মূল্যবান বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে নকলা উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩২ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।

সভার সভাপতি বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে হবে। তিনি ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বলেন ব্র্যাকের এই জীবন দক্ষতা প্রশিক্ষণ খুবই কার্যকর ভূমিকা রাখছে। এলাকায় বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারী হটলাইন নম্বর ও উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category