• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে গাছে ঝুলছিলো কৃষকের মরদেহ!

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায়
ফজলুল হক(৪৫) নামে এক
কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ফজলুল হক একই এলাকার মৃত সমেশ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ফজলুল হক শনিবার (৩মে) রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে, হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category