• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

শেরপুরে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড’র ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড’র আয়োজনে পুরাতন গরুহাটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অরুন কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছেন। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এছাড়া তিনি ঝগড়ারচর বাজারে ড্রেনেজ ব্যবস্থা, ব্যবসায়ীদের জন্য সেড ও ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির জন্য পাকা ভবনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মাসুদ রানা, ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, ঝগড়ারচর বাজার সমবায় সমিতি লিমিটেডের সদস্য আবু সাঈদ হিটলার, আব্দুল হালিম প্রমুখ। এসময় থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category