• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে দলিল পেলেও ৩ বছরেও গৃহহীন পরিবারের ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে ফারহাদ আলী নামে এক গৃহহীন পরিবার দলিল পেলেও ৩ বছরেও ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর। ফলে ফরহাদ আলী মানবেতর জীবনযাপন করে আসছেন। ফরহাদ আলী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের আঃ রশিদের ছেলে। ফরহাদ আলী একজন গৃহহীন ও দিনমজুর। ১ ছেলে নিয়ে ৩ সদস্যের পরিবার ফরহাদ আলীর। দিনমজুরি করে চলে তার সংসার। একদিন কাজে না গেলে অথবা কাজ না পেলে সেদিন ঘরে চুলা জ্বলে না। থাকতে হয় তাদের অনাহারে অর্ধাহারে। ঘরবাড়ি না থাকায় অন্যের বাড়ি ও বিভিন্ন সরকারি অফিসের বারান্দায় রাতকাটে ফরহাদ আলীর পরিবারের। শারীরিক দুর্বলতার কারণে প্রতিদিন কাজেও যেতে পারেন না ফরহাদ আলী। ঘরবাড়ি না থাকায় ও পরিবারের সদস্যদের ভরণপোষণ করতে না পাড়ায় ফরহাদ আলীর স্ত্রী বকুল ইয়াসমিন ৮ বছরের ছেলে মিনহাজকে রেখে চলে যায় তার বাবার বাড়ি। ফরহাদ আলী তার ছেলেকে নিয়ে রয়েছেন চরম বিপাকে। ফরহাদ আলী নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। কান্না জরিত কন্ঠে আক্ষেপ করে ফরহাদ আলী বলেন তার জীবনের পুরো সময়ে ভাগ্যে জুটেনি সরকারি কোন সাহায্য সহযোগিতা। ২০২৩ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলকুড়া ইউনিয়নের শালচুড়া গুচ্ছ গ্রামে একটি ঘর দেন ফরহাদ আলীকে। ঘরের দলিল ও দেয়া হয় তাকে। কিন্তু দলিল পেলেও গত ৩ বছরে ও ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর। গুচ্ছ গ্রামে তার নামে দেয়া ঘরটি পেতে হত ৩ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category