• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারস্থ বেগম রৌশন আরা একাডেমিতে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী একাডেমি প্রাঙ্গণে এসব অনুষ্ঠিত হয়।

এতে হোসেন আলী বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, একাডেমির প্রতিষ্ঠাতার পত্নী নুরুন্নাহার পারভীন, পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রধান শিক্ষক এম. সুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়। পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান ব্যাক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category