• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে নব নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলামের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে নব নির্বাচিত সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে (১৬ জানুয়ারী) সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া,

সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category