• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে নারী অধিকার নিশ্চিতকরন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি
শেরপুরে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের সাথে সেবা প্রদানকারীদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে নারীপক্ষের নারী ও শিশু অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় শহরের আয়সার ইন হোটেল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগীয় দূর্বার নেটওয়ার্কের সমন্বয়কারী স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ উপ-পরিদর্শক স্মৃতি দত্ত, নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার, ফরিদা ইয়াসমিন, শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি প্রমুখ। সভায় সহিংসতামুক্ত জীবন সবার মৌলিক অধিকার এমন শ্লোগানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে নারী ও যুবদের অধিকার সংক্রান্ত প্রচলিত সেবাসমুহ এবং সেবাপ্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং সেসব দুরীকরণে করণীয় ও কৌশল সংক্রান্ত আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। এতে নারী ও যুব বিষয়ে সঠিকভাবে সেবাপ্রাপ্তিতে জনসাধারণের অসচেতনতা, সঠিক তথ্যের অভাব, নীতিমালার অস্পষ্টতা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, শব্দের ব্যবহার ও ভাষাগত সমস্য, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের বিষয়গুলো ওঠে আসে। সভায় পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ওসিসি সেবা, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাংবাদিক, এনজিও সংগঠক এবং স্বেচ্ছাসেবক তরুণ দরে সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category