• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি এলাকা থেকে পূর্ব কলসপাড় এলাকা পর্যন্ত ৪ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা বলেন, সোমবার সকালে গাগলাজানি এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ মানুষকে কামড়াতে শুরু করে, পূর্ব কলসপাড় পর্যন্ত কামড়ানোর পর গাজিরখামারের দিকে চলে যায়। এসময় শিশু, মহিলা -পুরুষ, বৃদ্ধসহ ৪০ জনকে কামড়ে আহত করে কুকুরটি।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে পাঠান।

এব‍্যাপারে কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে দেখতে এসেছি। কুকুরের কামড়ে আহতরা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category