• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কর্দমাক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল গভীর শোক প্রকাশ করে বলেন, “একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category