• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর!

দিনকাল বিডি / ৩১২ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে আশরাফুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সমশ্চুড়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মৃত আশরাফুল ইসলাম স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে নন্নী বাইঘরপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং সমশ্চুড়া এলাকার সুলতান মিয়ার নাতি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুলের বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে নানাবাড়ি সমশ্চুড়ায় থেকে পড়াশোনা করতো। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুলে গিয়ে দুপুরে বাড়ি ফিরে আসে । পরে বিকেলে নানা সুলতান মিয়ার সঙ্গে মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। প্রায় ১০ মিনিট পর তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

অকালপ্রয়াত এ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category