• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পুলিশের সহযোগিতায় জুনাকি ফিরে পেল পরিবার

দিনকাল বিডি / ২৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা থানা পুলিশের সহযোগিতায় পরিবারকে ফিরে পেল জুনাকি বিশ্বাস (১২) নামে এক শিশু। জুনাকি নরসিংদী জেলার রায়পুর উপজেলার ধলিনগর এলাকার মৃত. সন্তোষ বিশ্বাসের কন্যা। বুধবার (৯ নভেম্বর) রাতে জুনাকিকে আনুষ্ঠানিক ভাবে তার ভাই বিশ্ব বিশ্বাসের কাছে বুঝিয়ে দেন থানা পুলিশ।

পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরোজকান্দির পিসির বাড়ি থেকে সোমবারে নিখোঁজ হয় জুনাকি বিশ্বাস। বুধবার সকালে সাড়ে ১০টার দিকে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিব পৌর শহরের উত্তর বাজার এলাকায় দোকানের পাশে বসে জুনাকিকে কাদঁতে দেখে। পরে জুনাকিকে কেন কাদঁছে জিজ্ঞাসা করলে সে বলে আমার পরিবারকে হারিয়ে ফেলেছি এবং আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। পরে জুনাকিকে থানায় নিয়ে আসে। পরে রায়পুর থানার সহযোগিতায় জুনাকিকে পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয় জুনাকিকে।

জুনাকি বিশ্বাস বলেন, আমি রেলগাড়ি দিয়ে ভুলে চলে আইছি। আমি মার জন্য কাদতেছি। পরে এক পুলিশ আমারে থানায় আনে। অনেক কিছু খাওয়াইছে এবং কইছে তুমি কাইন্দোনা। আমি তোমার মার কাছে তোমাকে দিয়ে আসব। পরে রাইতে হঠাৎ করে দেখি আমার ভাই আমারে ডাকতাছে। পরে ভাইকে দেখে আমার অনেক খুশি লাগছে।

জুনাকির ভাই বিশ্ব বিশ্বাস বলেন, নকলা থানা পুলিশের সহযোগিতায় আজ আমার হারানো বোনকে ফিরে পেলাম। পুলিশ না থাকলে হয়তোবা আমার বোনকে আজ ফিরে পেতাম না। এখনো অনেক ভাল পুলিশ আছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, আমরা জনগনের পুলিশ হতে চাই। আজ আমরা জুনাকি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেদেরও অনেক ভাল লাগছে। জনগনের দ্বারপ্রান্তে পুলিশে সেবা পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category