• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ১১ মে, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে অন্যের জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন সকুল (২০) নামে আরো এক কৃষিশ্রমিক।

রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত-নিহতের বাড়ি একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামে।

সূত্রে জানাগেছে, উত্তর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন ও সজমুল মিয়াসহ কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেনের বোরোধান কাটছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক সকুল মিয়া। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category