• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ মে) গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়ার নুহু মিয়ার ধান ক্ষেতে হাতিটির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে।

এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দল নুহু মিয়ার ধান ক্ষেতে হানা দিলে বিদ্যুতায়িত হয়ে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রানিসম্পদ অধিদপ্তরের ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাপা দেয়া হয়।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। এদিকে হাতি হত্যাকান্ডে সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেরপুর জেলা সবুজ আন্দোলনের সভাপতি সাংবাদিক মেরাজ উদ্দিন। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা াডাঃ এটিএম ফায়েজুর রহমান আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে লেবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category