• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও চতুর্থ শ্রেণির কর্মচারী’র বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও চতুর্থ শ্রেণির কর্মচারী অফিস সহায়ক আব্দুল মোতালেবের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা ও বিদায় সংবর্ধনা। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ বিএসসি। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিকক্ষ আতাউল হক, অবঃ শিক্ষক রহুল আমিন বাবুল, সাবেক শিক্ষার্থী ও মিশু মডেল একাডেমির পরিচালক আবু রায়হান, সাবেক শিক্ষক জমসেদ আলী, সহকারী শিক্ষক জাহিদ হাসান, মাও মোঃ আবুল কালাম, জাকির হোসেন, নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার, যায়িদ ইকবাল জিয়ান, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আমীর হামজা প্রমুখ। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং যেসকল শিক্ষার্থী ভালো ফলাফল করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category