• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শেরপুরে বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়ার ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার কাজে জড়িত থাকার অপরাধে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে কর্ণঝোড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৪০ দিনের কারাদন্ড এবং কর্ণঝোড়া গ্রামের মুন্না মিয়া’র ছেলে ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের আ: গনির ছেলে জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের আল আমিনের ছেলে রাজু মিয়া (২০) প্রত্যেককে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের বুধবার সকালে জামালপুর কারাগারে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বুধবার ভোরে অভিযান চালিয়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category