• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বেদে পল্লীর ১০০ শীতার্ত পেল প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর ১০০ শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) বিকেলে এসব শীতবস্ত্র বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর ও জেলা প্রশাসক কার্যালয়ের ত্রানও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেদে পল্লীর মো,আকাব্বর মিয়া, মো,গিয়াস উদ্দিন, আমিন মিয়া, মো,চন্দন মিয়া, মো,রুবেল মিয়া, সেলিনা আক্তার প্রমুখ।

কম্বল বিতরন কালে জেলা ত্রানও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশনা অনুযায়ী আমরা শীতবস্ত্র বিতরন করতে এসেছি।

কারন প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পরেছে হতদরিদ্র ছিন্নমূল মানুষ। আর এ শীতের হাত থেকে রক্ষাপেতে এ উদ্যোগ গ্রহন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বেদে পল্লীর শীতার্ত পরিবার কম্বল পেয়ে সবাই খুশি। কম্বল পেয়ে বেদে পল্লীর স্মৃতি বিবি (৭০) জহিরন বিবি(৬০) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক সাহেলা আক্তারের দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category