• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন করা হয়েছে।
শ্রীবরদীর কর্মরত সাংবাদিকদের আয়োজনে সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের চার রাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এ. জেড রুমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক বাংলাদেশ সামাচার প্রতিনিধি এজেএম আহসানুজ্জামান ফিরোজ, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্রাহ রানা, যায়যায়দিন প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তাসলিম কবির বাবু, ডেইলি ইন্ডাস্ট্রি জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জুপত্রিকার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক উর্মি বাংলার নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি সুমি মহন্ত, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু সাইদ দিনার, সামাজিক সংগঠন শিক্ষার আলোর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ প্রমূখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত বুধবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category