• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ সহ যুবক আটক

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আক্তার মিয়া নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোমরা এলাকা থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোমরা সীমান্ত এলাকা থেকে আমদানি–নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ আক্তার মিয়াকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category