• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ফুডপ্যাক প্রদান

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিচপাড়া এলাকায়
পবিত্র মাহে রমজান উপলক্ষে
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। শুক্রবার(১৪মার্চ) বিকেলে
চরশেরপুর নিচপাড়া জামে মসজিদের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
চরশেরপুর ইউনিয়নের সভাপতি সভাপতি সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূরে আলম, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ৫০টি সুবিধাবঞ্চিত
পরিবারের প্রত্যেককে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল, ২৫০ গ্রাম খেজুর ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category