• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে স্বপ্নসারথিদের নিয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

”পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে শেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শেরপুর সদর উপজেলার স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।

শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক প্রগতি মো. জাকির হোসেন, অফিসার সেলপ মো. মিজানুর রহমান, কমিউনিটি অর্গানাইজার সেলপ হাসি আক্তার।

অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১০ টি স্বপ্নসারথি দলের ২৮ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, তোমাদের অন্যদের বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসতে হবে।
কিশোরীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে আইরিন আক্তার ও নাসরিন আক্তার বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category