• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

শেরপুর ডিবি’র নয়া ওসি হিসেবে যোগদান করলেন মুশফিক

দিনকাল বিডি / ২৫৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ বাহিনীর দক্ষ ও চৌকশ পুলিশ পরিদর্শক মো. মুশফিকুর রহমান।

মঙ্গলবার (১লা নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ডিবিতে যোগদান করেন। তাকে ডিবি কার্যালয়ে ফুল দিয়ে বরণ করে নেন অফিসার ও ফোর্সরা।

মো. মুশফিকুর রহমান এর আগে শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে প্রায় ২ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালন কালে অপরাধ মুক্ত নকলা উপজেলা গড়ার প্রত্যয়ে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, জঙ্গিবাদ দমনে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। প্রশংসিত হন সর্ব মহলে। উজ্জল করেন শেরপুর জেলা পুলিশের ভাবমূর্তি।

নেত্রকোনা জেলার হাওড়াঞ্চল খ্যাত মদন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন মো. মুশফিকুর রহমান। চাকুরী জীবনে ময়মনসিংহ কোতয়ালী থানায় এসআই ও পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, বিপুল পরিমান মাদক উদ্ধার, ছিনতাইকারী আটক, তথ্য প্রযুক্তি সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধী আটক, হত্যা মামলার আসামী আটক, সাজাপাপ্ত পলাতক আসামি আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category