• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা ও নালিতাবাড়ী উপজেলার ফরেস্ট অফিস নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবি টহল দল পৃথক অভিযানে ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি জিরা আটক করে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৬৬ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন, তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category