• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্বশুর বাড়ি এসে ডোবায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জামাই

দিনকাল বিডি ২৪ / ১৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) সংবাদদাতা:

নিখোঁজ জামাইকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্বশুর বাড়িতে এসে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে মো. বাচ্চু মিয়া(২৪) নামে এক জামাই নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার আনুমানিক রাত সাড়ে দশটার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের বিল-খেরুয়া বিলের পাশে একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া পাড়াভাসাটি গ্রামের কছুমদ্দিন মেয়ে শিউলি বেগমের স্বামী। তবে বাচ্চু মিয়া উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার রাতে শ্বশুর বাড়ির পাশে বিলের একটি ডোবায় টাক জাল দিয়ে মাছ ধরতে যান। জাল টানতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কারণে আর উঠতে পারেনি বাচ্চু। খবর পেয়ে এলাকাবাসী সংঘবদ্ধভাবে অনেক খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তীব্র স্রোত ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় সকালে উদ্ধার কাজ শুরু ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে বিকেল ৪ টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি জামাইয়ের। নিখোঁজ বাচ্চু মিয়ার ১১ মাস বয়সী সাওদা মণি নামে এক কন্যা সন্তান রয়েছে । ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, তীব্র স্রোত ও আমাদের ঈশ্বরগঞ্জে ডুবুরি দল না থাকায় রাতে উদ্ধার কাজ সম্ভব হয়নি। সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত নিখোঁজ লোকটিকে উদ্ধার করা যায়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হওয়া মাত্রই সাংবাদিকদের তিনি জানাবেন বলেছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে। এখনও নিখোঁজ লোকটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category