• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে ফুলবাড়ীতে মশাল মিছিল

দিনকাল বিডি / ৭৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আশরাফুল আলম
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে নবগঠিত উপজেলা শ্রমিক দলের কমিটি বাতীলের দাবিতে মশাল মিছিল করেছে শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা। সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের কমিটির অনুমোদন দিয়েছে দিনাজপুর জেলা শ্রমিক দল। ওই কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদ-পদবী দেওয়া হয়েছে এমন দাবি করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে স্থানীয় শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি’র উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সোহেল রানা, শ্রমিক নেতা নুরুজ্জামান, শ্রমিক বাবু, তালেবসহ অনেকে। তারা বলেন, ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদ-পদবী দেওয়া হয়েছে। অনতি বিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলা শ্রমিক দলের সহসভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে ফারুক আহম্মেদ কে সভাপতি ও আবুল হাসান কে সাধারণ সম্পাদক করে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়। এই কমিটি বাতিলের দাবিতেই মশাল মিছিল করে শ্রমিক দলের পদ বঞ্চিত একাংশের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category