• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীকৃষ্ণের জন্মতিথী পালনে বাঘায় শোভাযাত্রা,আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী।
বুধবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখার আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে উপজেলার নারায়নপুর কেন্দ্রীয় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নারায়নপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার পান্ডে বাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ জুয়েল আহম্মেদ, বাঘার কৃতি সন্তান সহকারী জজ সুমন কর্মকার, ওসি (তদন্ত) সবুজ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন আহŸায়ক সিরাজুল ইসলাম মন্টু,পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মনিগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি শ্রীকৃষ্ণ প্রামানিক, রাম গোপাল সাহা প্রমুখ। মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাঘা কৃতি সন্তান ও যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত । উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু স¤প্রদায়ের নেতারা। আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ ও হতদরিদ্রদের চাউল বিতরন করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category