• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে কর্ণঝোড়া দাখিল মাদরাসার ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া দাখিল মাদরাসার নব নির্বিত ৪র্থ তলার শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকালে কর্ণঝোড়া দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসার হল রুমে আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ৪র্থ তলা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ও সিংগাবরুনা ইউনিয়ন যুবলীগ আহবায়ক হাবিবুর রহমান । মাদরাসার সুপার মাওলানা মোঃ মোজহারুলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মো. লিয়াকত হোসেন লিটন, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, কৃষকলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান লিটন, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এসময় মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category