• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী’র কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদারের সভাপতিত্বে ১ কোটি ৪৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আমিরুল ইসলাম। এর মধ্যে রাজস্ব খাতে ১৬ লক্ষ ও উন্নয়ন খাতে ১ কোটি ৩২ লক্ষ টাকা।

প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি উপ-সহকারি মোস্তাফিজুর রহমান, সাবেক সমবায় অফিসার আব্দুর রহিম, ইউপি সদস্য আতোয়ার গণি সিদ্দিক, খাটিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারিকুল ইসলাম, হাছেন মাস্টার, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। এসময় সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category