• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে কৃষি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে কৃষি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিস শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুল হাসান স্বাক্ষর’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান লোপা। আলোচনা শেষে অতিথিবৃন্দ কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসে কর্মরত সকল কৃষি উপ-সহকারিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category