• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রনিতিধি:

শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড ও উফশী জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে ৬ হাজার ২ শত কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রান্তিক কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহীদুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান স্বাক্ষর, কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান লোপা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন , প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধমের প্রতিনিধি ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ ইরি – বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় ৬ হাজার ২ শত জন কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে বীজ ও সার পাবে। এর মধ্যে ৩ হাজার জনের মাঝে হাইব্রিড জাতের ধানের বীজ, ৩ হাজর ২ শ জনের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশি ) জাতের বীজ এবং প্রতি জন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category