• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্ব) দুপুরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম,
জনস্বাস্থ্য অধিদ্প্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ্ব।
জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক জানান, জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনটি নির্মাণে বরাদ্দ ছিল ৩৭ লাখ টাকা। এটি ৪ তলা ফাউন্ডেশন করে ৪ কক্ষ বিশিষ্ট একতলা নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category