• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে ডিক্রীপ্রাপ্ত জমি হস্তান্তর

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি ;

শেরপুরের শ্রীবরদীতে আদালতের নির্দেশে মামলার ডিক্রীকৃত জমি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার হাসধরা গ্রামে বিবাদী জহুরা বেগম গংদের বাড়ি ঘর গাছপালা উচ্ছেদ করে ডিক্রীপ্রাপ্ত তোফাজ্জল হোসেন গং এই জমি বুঝে দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, আলহাজ্ব মো, তোফাজ্জল হোসেন বাদী হয়ে চক্রপুর মৌজার সাড়ে ৭২ শতাংশ জমি ১০-০৫-২০১২ইং তারিখে সহকারি জজ আদালতে জহুরা বেগম গংদের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন। যার মামলা নং ৯১/১২।
মামলাটি ডিক্রি হলে গত ১৯ জানুয়ারি জবর দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে বাদী পক্ষকে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে ওইদিন বিকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ইফতেখার ইউনুস ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৫০ শতাংশ জমি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জজ কোর্টের নাজির আমিনুল ইসলাম বাদল ও অ্যাডভোকেট কমিশনার মো, শেখ ফরিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category