• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখ শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর শ্রীবরদীর বাস্তবায়নে প্রণিসম্পদ দপ্তর চত্বরে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।

আলোচনা শেষে সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রাণিসম্পদ অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির পশু পাখির স্টল শোভা পায়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category