• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বোববার (০৪ ডিসেম্বর) বিকালে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনগনের দোর গোড়ায় পুলিশিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।
ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, জেলা পরিষদ সদস্য মাহমুদুল হাসান মুক্তা, খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ালীগের সভাপতি আব্দুল খালেক। এসময় অতিরিক্ত পুলিশ আবু বকর সিদ্দিক সুপার (প্রশাসন), মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category