• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার পেল ২০৫০জন কৃষক

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
oplus_0

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১জনকে ৫ ধরনের হাইব্রিডবীজ (লাউ,চালকুমড়া,মিষ্টিকুমড়া,শশা,বেগুন) ২ধরনের উফশীবীজ ( কলমিশাক,পুঁইশাক) মোট ৭ধরনের বীজ এবং ১৫ কেজি করে ডিএপি ও ১৫কেজি টিএসপি সার মোট ৩০কেজি সার বিতরণ করা হয়েছে। অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category