• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী পৌরসভায় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। রবিবার দুপুরে শ্রীবরদী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় আশরাফ হোসেন খোকার বাড়ী হইতে দহেরপাড় মেইন রোড পর্যন্ত ০.৯৪২ কিলোমিটার ও দক্ষিণ মুন্সিপাড়া হাজীবাড়ী হইতে আফজাল হাজীর বাড়ী পর্যন্ত ০.২৭০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, পৌরসভার প্রকৌশলী ননী গোপাল সরকার, খড়িয়া কাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুজন রেজ, আওয়ামী লীগ নেতা শাহীন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাস্তার নির্মাণ ব্যয় ১ কোটি ১৫ লক্ষ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category