• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে সবল প্রজেক্টের উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সবল প্রজেক্টের উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫১২ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। এতে মো. মাহবুবর হাসান দুলাল ৭৩৯ ভোট পেয়ে সভাপতি ও মো. রফিকুল ইসলাম ৭৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মো. আকরাম হোসেন ৭৫৭ ভোট ও সন্ধ্যা রাণী কোচ ৭০৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

মো. জয়নাল আবেদীন ৭৩২ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. এখলাস উদ্দিন ৭১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মি. মনিং টন ৮০৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মো. হোসেন মিয়া ৮৫৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক, মোছাঃ মাহফুজা বেগম ৮৩৮, মনিরুজ্জামান ৯১৩ ভোট ও হযরত আলী ৮২৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category