• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

শ্রীবরদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও মাসিক সমন্বয় কমিটির সভা

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ খান নুন, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category