• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

দীর্ঘ ৭ বছর পর শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টায় শ্রীবরদী পৌরসভার সাতানী শ্রীবরদী এলাকায় ধানের খুলায় এই সম্মেলন শুরু হয়। এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
এছাড়া বিশেষ অতিথির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং এবং শেরপুর ৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চান।
প্রথম অধিবেশনের শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল বর্তমান কমিটি ভেঙে দেন। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category