• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতা ঘোষণা করলেন জুয়েল আকন্দ

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জুয়েল আকন্দ দিন-রাত শ্রীবরদী’র ১টি পৌরসভাসহ ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন । তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা, ব্যবসায়ী, যানবাহন চালক, পথচারীদের সাথে দেখা করে শুভেচ্ছাসহ মতবিনিময় করছেন।

বুধবার এ প্রতিনিধির সাথে কথা হলে জুয়েল আকন্দ বলেন, আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময় থেকে আমি ভারপ্রাপ্ত চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তিনি আরো বলেন, আমি সাধারন ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছি।

সারাজীবন অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে কাজ করতে চাই। আমার বিশ্বাস আমি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে শ্রীবরদী উপজেলা পরিষদ থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও মাদক মুক্ত করে এ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category