• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ষাটগম্ভুজ পরিদর্শনে এনডিসি’র প্রতিনিধি দল

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল ষাটগম্ভুজ পরিদর্শন করছেন। বুধবার (৬ মার্চ) সকালে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দল ষাটগম্ভুজ এসে পৌছান।

বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো: যায়েদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ৬ মার্চ সকালে Internal Study Tour (IST-1) National Defence Course (NDC)-2024 এর মেজর জেনারেল মোহা: হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে ২৭ জনের একটি টিম ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, খানজাহানের প্রাচীন রাস্তা ও খানজাহান (র:) এর মাজার পরিদর্শন করেন।

উক্ত এনডিসি কোর্সে ভারত, শ্রীলঙ্কা, কুয়েত, মালী, জাম্বিয়া, সৌদি আরব, নাইজেরিয়া এবং কাতার এর 08 (আট) জন সদস্য অংশগ্রহণ করেন। এসময় তাঁদের কে ফুল দিয়ে স্বাগত জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম মহোদয় ও বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো: যায়েদ।

এসময় বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন), ডিজিএফআই, এনএসআই, টুরিস্ট পুলিশ, বাগেরহাট জোন, বাগেরহাট, ব্যাটালিয়ন আনসার, বাগেরহাট জাদুঘর ক্যাম্প, বাগেরহাট এনডিসি কোর্সের সকল সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনা ও সাইট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরিদর্শন শেষে বাগেরহাট জাদুঘরের মন্তব্য বহিতে এনডিসি কোর্সের প্রধান মেজর জেনারেল মোহা: হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মন্তব্য লিপিবদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category