• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সড়কের মাঝে বেরসিক বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে চলাচল

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর ভবনের সামনে সড়কের মাঝখানে বেরসিক বিদ্যুতের একটি খুঁটি যানবাহন চলাচলে মারাত্বভাবে বাধার সৃষ্টি করে আসছে। দীর্ঘদিন থেকে পৌর প্রশাসকের গাড়িসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছেন। সে কারণে স্থানীয়রা খুুঁটিকে বেরসিক বিদ্যুতের খুঁটি দাবি করেছেন!
স্থানীয় ব্যবসায়ী ইলিয়াস ফকির বলেন, আজ থেকে ৫ বছর আগে পৌর ভবনের সামনের এই সড়কের পাশে পানির ড্রেন বা নালা ছিল না। গত দুই বছর আগে সড়কের পূর্ব পাশে ড্রেন নির্মাণ হয়েছে। সে কারনে প্রায় সাড়ে ৩ ফুট সড়কটি কমে গেছে। যার কারনে সড়কের পশ্চিম পাশে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন সড়কের মাঝখানে চলে এসেছে। এ কারনে রিকসা, ভ্যান, ব্যাটারি চালিত আটোবাইক, মাইক্রোবাস, পিক-আপ, ট্র্যাক চলাচল অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। খুঁটিটি সরানো জরুরী হয়ে পরেছে।
সুন্দরগঞ্জ ডি রাইটার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. মশিউর রহমান বলেন, সড়কের মাঝখানে খুঁটিটি থাকার কারনে যে কোন ধরনের যানবাহন সাধারনভাবে চলতে পারছে না। একসঙ্গে মুখোমুখি অবস্থায় গাড়ি চলাচল মারাত্বকভাবে হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত বিষয়টি প্রশাসনের নজরে আসলেও আজ কোন ব্যবস্থা নেয়া হয়নি।
ব্যাটারি চালিত অটোবাইক চালক হাসু মিয়া বলেন, ওই স্থানে একটি ট্র্যাক ঢুকলে, সেটি পার না হওয়া পর্যন্ত, অন্য গাড়ি পার হতে পারছে না। বেশি জ্যাম হলে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হয়। খুঁটিটি সরানো সকলের সময়ের দাবি।
পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, সড়ক হতে বিদ্যুতের খুঁটি সরানো জন্য পৌর প্রশাসক পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করতে বলেছেন। আজ-কালের মধ্যে আবেদন করা হবে। তারপর বিদ্যুৎ অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক রাজ কুমার বিশ্বাস বলেন, খুঁটি সরানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করছি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করে দ্রত সরানোর ব্যবস্থা করা হবে।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদ্যুতের খুটি সরানোর জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরকে আবেদন করতে হবে। তদন্ত করে দেখানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। পৌরসভা এখন পর্যন্ত আবেদন করেনি। আবেদন করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category