• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে মিলছে পুরস্কার-সনদ

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
সন্তানের জন্মনিবন্ধনের প্রয়োজন হলেই অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা মনে করেন, এটা করতে যাওয়া মানে হয়রানির শিকার হওয়া। কারণ জন্মনিবন্ধন করা নিয়ে অভিযোগের শেষ নেই। অনেকে দিনের পর দিন পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ধরনা দেন, বাড়তি টাকাও ব্যয় করেন।

কিন্তু জন্মনিবন্ধন সনদ হাতে পান না। এই পরিস্থিতি বদলে দিতে রাজশাহীর বাঘা পৌরসভা থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সন্তান জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে পৌরসভায় জন্মনিবন্ধন করালে অভিভাবকরা পাচ্ছেন পুরুস্কার। ভোগান্তি ছাড়াই বিনামূল্যে দ্রুত মিলছে সনদ।

সরকার নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে পৌর সভা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বর’২৫ মাসে জন্মনিবন্ধন করা ১৯ জন অভিভাবকের হাতে জন্মনিবন্ধন সনদ ও পুরুস্কার প্রদান করা হয়। পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার তাদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় পৌরসভার নির্বাহি প্রকৌশলী তাজুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন।
পৌরসভার উত্তরগাওপাড়া গ্রামের বর্ষা খাতুন জানান, তাঁর সদ্যোজাত শিশুর ১২দিনের মাথায় জন্মনিবন্ধন করাতে পৌরসভায় যান। ১০ দিনের দিন সন্তানের জন্মনিবন্ধন করিয়েছেন বাজুবাঘা গ্রামের যুথি খাতুন। ৩৯ দিনের মাথায় সন্তানের জন্মনিবন্ধন করিয়েছেন বানিয়া পাড়ার সুমাইয়া খাতুন।
তারা বলেন, শিশুর জন্মনিবন্ধন করানোর জন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার আমাদের অভিনন্দন জানান। সেই সঙ্গে শিমুর জন্য পুরস্কার ও সন্তানের জন্মনিবন্ধন সনদ হাতে তুলে দেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। কারণ স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক সন্তানের অভিভাবক জন্মনিবন্ধন করতে গড়িমসি করেন। এ ছাড়া একটু বয়স হলে নিবন্ধন করাতে বেগ পেতে হতেও পারে। তাই অভিভাবকদের উপযুক্ত সময়ে সন্তানের জন্মনিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুর ৪৫ দিন বয়সের মধ্যে ঝামেলা ছাড়াই বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ পাওয়া সম্ভব।

তিনি বলেন,আগামীতেও যেসব শিশুর অভিভাবক ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করাতে পৌরসভায় আসবেন, তাদের সনদের সঙ্গে পুরস্কার দেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category